Frequently Asked Questions
Ongoing Contest

১. জিপি মিউজিক কী?

উত্তরঃ  জিপি মিউজিক একটি ইন্টারনেটভিত্তিক মিউজিক স্ট্রিমিং অ্যাপ্লিকেশন, যেখানে আপনি পাচ্ছেন দেশের সবচেয়ে বড় ডিজিটাল মিউজিক লাইব্রেরি। জিপি মিউজিকে আপনি অনলাইন ও অফলাইন স্ট্রিমিং করতে পারবেন। এছাড়া আপনি আপনার পছন্দের গান নিয়ে প্লেলিস্ট তৈরি করতে পারবেন অথবা আমাদের বিভিন্ন কিউরেটেড মুড প্লেলিস্টও শুনতে পারবেন।

২। জিপি মিউজিকে কীভাবে Sign Up করবো?

উত্তরঃ  জিপি মিউজিক ডাউনলোড করবার পর আপনি দুইভাবে Sign UP করতে পারবেন। প্রথমত, আপনার জিপি সিমের নম্বর দিয়ে আপনি Sign Up করতে পারবেন। দ্বিতীয়, আপনি যদি জিপি সিম ব্যবহার না করেন তাহলে কুপন নম্বরের মাধ্যমেও GP Music এ Sign Up করতে পারবেন।

৩। জিপি মিউজিকে কীভাবে সাবস্ক্রাইব করবো?

উত্তরঃ  জিপি মিউজিক অ্যাপটি ডাউনলোড করবার পরে মেন্যু থেকে আপনাকে সাবস্ক্রিপশন (Subscription) অপশনে যেতে হবে। এর পর আপনার সুবিধা মত দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক এবং এক মাসের প্ল্যানে সাবস্ক্রাইব করতে হবে। তবে যারা প্রথমবারের মত জিপি মিউজিক ব্যবহার করবেন তারা ৩০ দিনের ফ্রি ট্রায়াল প্ল্যানে সাবস্ক্রাইব করতে পারেন। আপনার সুবিধামত প্ল্যানে সাবস্ক্রাইব করতে Click to Subscribe অপশনে ক্লিক করে পছন্দের প্ল্যানে সাবস্ক্রাইব করতে হবে। আপনি চাইলে এসএমএস অথবা USSD Code-এর মাধ্যমেও সাবস্ক্রাইব করতে পারবেন। 

৪। জিপি মিউজিক ব্যবহার করতে কী টাকা কাটবে?

উত্তরঃ  জিপি মিউজিক অ্যাপটি ব্যবহার করতে হলে আপনাকে আপনার সুবিধা মত একটি  প্ল্যানে সাবস্ক্রাইব করতে হবে। আমাদের সাবস্ক্রিপশন প্ল্যানগুলো হচ্ছে- দৈনিক (Daily), সাপ্তাহিক (Weekly), পাক্ষিক (Fortnightly), মাসিক (Monthly); আর এই প্ল্যানগুলোর চার্জ যথাক্রমে ২ টাকা, ১২ টাকা, ২০ টাকা এবং ৩৫ টাকা। প্রতিটি প্ল্যানের চার্জের সাথে ১৫% ভ্যাট ও ৩% সম্পূরক শুল্ক প্রযোজ্য হবে।

৫। জিপি মিউজিক থেকে কী গান ডাউনলোড করা যাবে?

উত্তরঃ  জিপি মিউজিক থেকে আপনি গান ডাউনলোড করে অ্যাপ এর অফলাইন অপশন থেকে গানটি শুনতে পারবেন। তবে গানটি আপনার ডিভাইসের মেমোরি কার্ডে সেইভ করা যাবে না। প্রতিটি গান ডাউনলোড করতে সকল চার্জসহ কাটা হবে ৫.৯৮ টাকা এবং পুরো অ্যালবাম ডাউনলোড করতে সকল চার্জসহ কাটা হবে ৪৭.৭৮ টাকা।

৬। আমি জিপি মিউজিক ব্যবহার করি, কীভাবে নতুন পাসওয়ার্ড পেতে পারি?

উত্তরঃ আপনি পাসওয়ার্ড ভুলে গেলে, অথবা নতুন পাসওয়ার্ড পেতে চাইলে Reset Password অপশনে ট্যাপ করতে হবে। এরপর আপনার মোবাইল নম্বর দিয়ে আপনাকে Confirm করতে হবে। এরপর আপনার কাছে একটি SMS এর মাধ্যমে একটি পাসওয়ার্ড আসবে। এরপর নতুন পাসওয়ার্ড দিয়ে আপনি জিপি মিউজিকে ‘Sign in’ করতে পারবেন।

৭। কীভাবে জিপি মিউজিকে আমার নিজের গান শেয়ার করবো?

উত্তরঃ  আপনি যদি জিপি মিউজিকে নিজের কোন গান অথবা অ্যালবাম শেয়ার/ফিচার করতে চান, তাহলে আপনার গান/অ্যালবাম সম্পর্কে এবং ব্যান্ডের গান হলে আপনার ব্যান্ডের সম্পর্কে বিস্তারিত জানিয়ে আমাদের ইমেইল করুন support@gpmusic.co  এই ঠিকানায়। আমাদের সাপোর্ট টিম থেকে আপনার সাথে সেই ক্ষেত্রে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা হবে।

৮। আমি জিপি মিউজিক ব্যবহার করছি, কিন্তু শুধুমাত্র WiFi ব্যবহার করে গান স্ট্রিম করতে পারছি, কীভাবে মোবাইল ডাটা দিয়ে জিপি মিউজিক ব্যবহার করবো?

উত্তরঃ সমস্যাটির জন্য আমরা দুঃখিত। আপনি যদি মোবাইল ডাটা এবং WiFi এই দুইভাবেই জিপি মিউজিক ব্যবহার করতে চান তাহলে অ্যাপের settings অপশন এ গিয়ে ‘Stream only on WiFi’ সিলেক্ট করা থাকলে সেটি বাদ দিতে হবে। এরপর আপনি চাইলেই মোবাইল ডাটা অথবা WiFi ব্যবহার করে জিপি মিউজিক ব্যবহার করতে পারবেন।

৯। আমি জিপি মিউজিক ব্যবহার করছি এবং গান ডাউনলোড করার পর সেটা কোথায় সেইভ হবে?

উত্তরঃ  জিপি মিউজিক থেকে আপনার ডাউনলোড করা গান অ্যাপের অফলাইন অপশনে সেইভ হবে। আপনি যদি ডাউনলোড করা কোনো গান শুনতে চান তাহলে অ্যাপের অফলাইন অপশনে গানটি পেয়ে যাবেন এবং সেখান থেকে সরাসরি গানটি প্লে করতে পারবেন, বা আপনার প্লেলিস্টে অ্যাড করতে পারবেন।

১০। জিপি মিউজিক থেকে কীভাবে আমি Unsubscribe করবো?

উত্তরঃ আপনি জিপি মিউজিকের কোন সাবস্ক্রিপশন প্ল্যান Unsubscribe করতে চাইলে আপনার ম্যাসেজ অপশনে গিয়ে সাবস্ক্রাইব করা প্ল্যানটির জন্য নির্দিষ্ট Deactivation Keyword লিখে পাঠিয়ে দিন 7728 নম্বরে। জিপি মিউজিকের বিভিন্ন প্ল্যান থেকে Unsubscribe করতে নিচের নিয়মে ম্যাসেজ পাঠাতে হবেঃ

ট্রায়াল প্ল্যান বন্ধ করতেঃ STOP Space T লিখে পাঠিয়ে দিন 7728 নম্বরে

Daily প্ল্যান বন্ধ করতেঃ STOP Space D লিখে পাঠিয়ে দিন 7728 নম্বরে

সাপ্তাহিক প্ল্যান বন্ধ করতেঃ STOP Space W লিখে পাঠিয়ে দিন 7728 নম্বরে

পাক্ষিক প্ল্যান বন্ধ করতেঃ STOP Space F লিখে পাঠিয়ে দিন 7728 নম্বরে

মাসিক প্ল্যান বন্ধ করতেঃ STOP Space M লিখে পাঠিয়ে দিন 7728 নম্বরে          

১। আমি জিপি মিউজিকের ‘Stream and Win’ কন্টেস্টে অংশ নিতে চাই কিন্তু কীভাবে পয়েন্ট পাবো বুঝতে পারছি না। কীভাবে পয়েন্ট পাবো?

উত্তরঃ আপনি জিপি মিউজিক সাবস্ক্রাইব করে আপনার পছন্দের গান অনলাইনে প্লে করলেই স্ট্রিমিং হবে। প্রতি ১৫ সেকেণ্ড স্ট্রিম করলেই পাবেন ১ পয়েন্ট। এভাবে অনলাইনে পছন্দের গান স্ট্রিম করে আপনি কালেক্ট করবেন আপনার স্ট্রিমিং পয়েন্ট।

২। আমি ‘Stream and Win’ কন্টেস্টে অংশ নিতে চাই, অফার সম্পর্কে বিস্তারিত জানতে চাই?

উত্তরঃ ‘Stream and Win’ কন্টেস্টে অংশ নিয়ে Samsung Galaxy S7 EDGE জিতে নিতে চাইলে আপনাকে কমপক্ষে ১০০০০ পয়েন্ট অথবা তার বেশি পয়েন্ট কালেক্ট করতে হবে। আমাদের এই কন্টেস্ট ১ জুন থেকে পরবর্তী ৩০ দিন চলবে। ৩০ দিন শেষে যার পয়েন্ট সবচেয়ে বেশি হবে সেই সৌভাগ্যবান ব্যক্তি পাবেন একটি Samsung Galaxy S7 EDGE। কন্টেস্ট শেষ হবে ৩০ শে জুন।   

কন্টেস্টে অংশ নিতে হলে পয়েন্ট মিটার-এর স্ক্রিনশট আপনাকে ‘Stream and Win Galaxy S7 Edge’ পোস্টের কমেন্ট বক্সে শেয়ার করতে হবে। একজন ব্যক্তি যদি একের অধিক স্ক্রিনশট সাবমিট করেন তাহলে শেষ স্ক্রিনশটটি গ্রহণযোগ্য হবে। 

৩। ‘Stream and Win Galaxy S7 Edge’ এই কন্টেস্টটি কতদিন পর্যন্ত চলবে?

উত্তরঃ ‘Stream and Win iPhone’ এই কন্টেস্টটি শুরু হয়েছে ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত কন্টেস্টটি চলবে। কন্টেস্টটি শেষ হবে ৩০ শে জুন ২০১৬ এবং কন্টেস্ট শেষে যার পয়েন্ট সবচেয়ে বেশি হবে সেই একজন সৌভাগ্যবান হবেন Galaxy S7 Edge বিজয়ী। স্ক্রিনশট কমেন্ট বক্সে পোস্ট করার লাস্ট দিন ৩০ শে জুন ২০১৬।

৪। ‘Stream and Win Galaxy S7 Edge’ কন্টেস্টে কীভাবে নির্ধারণ করা হবে কার পয়েন্ট সবচেয়ে বেশি?

উত্তরঃ ‘Stream and Win’ কন্টেস্ট শেষে যেই ব্যক্তির পয়েন্ট সবচেয়ে বেশি থাকবে তিনি হবেন আমাদের বিজয়ী। বিজয়ী ঘোষণা করার আগে আমাদের পক্ষ থেকে সেই ব্যক্তির নম্বর যাচাই করে স্ট্রিমিং পয়েন্ট নিশ্চিত করা হবে।

৫। কেউ যদি অন্যের স্ক্রিনশট শেয়ার করেন অথবা অন্য কোন অসদুপায়ে কন্টেস্টে অংশ নেন তখন কি হবে?

উত্তরঃ আমাদের ‘Stream and Win’ অথবা অন্য কোন কন্টেস্টে অংশগ্রহণকারী কোন ব্যক্তি যদি অন্য কারো স্ক্রিনশট শেয়ার করেন অথবা অন্য কোন অসদুপায় অবলম্বন করেন তখন সেই ব্যক্তি disqualified হয়ে যাবেন।

বিজয়ী ঘোষণা করার পূর্বে প্রতিযোগীদের নম্বর যাচাই করে স্ট্রিমিং পয়েন্ট নিশ্চিত হবার পর বিজয়ী ঘোষণা করা হবে।

৬। একজন ব্যক্তি একটি জিপি মিউজিক নম্বর থেকে সর্বোচ্চ কয়টি ডিভাইস ব্যবহার করে কন্টেস্টে অংশ নিতে পারবেন?

উত্তরঃ একজন ব্যক্তি তার জিপি মিউজিক নম্বর থেকে সর্বোচ্চ ৩টি ডিভাইস ব্যবহার করে স্ট্রিম করে এই কন্টেস্টে অংশ নিতে পারবেন।  কোন ব্যবহারকারী যদি তিনটির অধিক ডিভাইস থেকে স্ট্রিম করে এই কন্টেস্টে অংশ নেন তাহলে সেই ব্যক্তি disqualified হয়ে যাবেন।  

৭। ‘Stream and Win Galaxy S7 Edge’ কন্টেস্টে কি পূর্বের স্ট্রিম করা পয়েন্ট গ্রহণযোগ্য হবে?

উত্তরঃ এই কন্টেস্টে যারা অংশ নিবেন তাদের পূর্বে অর্জিত কোন পয়েন্ট থাকলে সেটা গ্রহণযোগ্য হবে ন। কন্টেস্ট যেইদিন থেকে শুরু হবে ওইদিন থেকে অর্জিত পয়েন্ট গ্রহণযোগ্য হবে।

যেমনঃ ধরা যাক কোন ব্যবহারকারীর মোট পয়েন্ট কন্টেস্ট শুরু আগে ছিল ১০০০ পয়েন্ট এবং কন্টেস্ট শেষে সেই ব্যক্তির মোট পয়েন্ট হল ২০০০ পয়েন্ট তাহলে তার শুধু ১০০০ পয়েন্ট কন্টেস্টের জন্যে গ্রহণযোগ্য হবে।

Visual Tutorial

How to signup

How to Create Playlist (Android)

How to create Playlist in iOS

How to Stream Offline (Android)

SHOW MORE

How to Subscribe (Android)

How to Subscribe (iOS)

How to Change Subscription (Android)

How to Change Subscription (iOS)

How to Sign UP from Web Player

How to Rate GP Music

SHOW LESS